সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১৪ ডিসেম্বর ২০২৫ ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর চাতলপাড় সড়কের কেশবখালী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত লাশটি হলো উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপার) এলাকার আশরফ আলীর ছেলে মোঃ শিপন আহমদ’র (২৫) ।

জানাযায়, নিহত শিপন শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত প্রায় ৮.৩০ মিনিটের সময় তার বোনের মালিকানাধীন সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর আর রাতে বাড়ি পেরেনি। পরিবারের লোকজন মনে করেছেন সে বাহিরে কোথাও অবস্থান করছে। পরদিন সকালে চাতলপাড় এলাকার লোকজন কেশবখালী নদীর পাড়ে পড়ে থাকা লাশ দেখে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।

এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মোরশেদুল হাসান ভূইয়া বলেন , প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে কোন ছিনতাইকারী চক্র তার সিএনজি নেওয়ার জন্যই তাকে এভাবে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে গেছে। এ হত্যা কান্ডের রহস্য উধঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এবং থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি