সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ১১টায় জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এন ইসলাম মোহাম্মদ ফারুখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

 

 

এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সহপাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নির্বাচন করা হবে।

 

 

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা জেলা পর্যায়ে নির্বাচিতরা আঞ্চলিক পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এ কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।