ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে  তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে এ সভা চলে। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম। ঘন্টাব্যাপী চলা সভায় নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এরআগে রবিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও বিভিন্ন উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়।