যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট (ইন্টার্ন) হিসেবে যোগদান করেছেন লাখাই উপজেলা কৃতি সন্তান কাউসার মুমিন।
চলতি সপ্তাহে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি’ তে লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট (ইন্টার্ন) হিসেবে যোগদান করেছেন।

তথ্য অনুযায়ী ওই কমিটির একটি দ্বিদলীয় কমিশনের রিপাবলিকান সাইডে প্লেসমেন্ট পেয়েছেন তিনি । ক্ষেত্র হিসেবে নির্ধারিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়— গণতন্ত্র’ ও ‘মানবাধিকার’।

কাউসার মুবিন লাখাই উপজেলার করাব ইউনিয়নের
পূর্ব সিংহগ্রামের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই মাষ্টারের পুত্র।

কাউসার মুবিনের এমন কৃতিত্বপূর্ণ অর্জনে এলাকায় সহ সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রসংসায়ভাসছেন তিনি,আমেরিকার মতো দেশে নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার এই অগ্রযাত্রা মাইলফলক তাকবে বলে মনে করেন স্থানীয়রা।

বিদেশের মাটিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও দেশের কল্যাণে তিনি যেন কাজ করে যেতে পানেন সে জন্য তিনি দোয়া চেয়ারম্যান এলকা বাসীর প্রতি।

উল্লেখ্য কাউসার মুবিন প্রবাস থেকে দেশের কল্যানে কাজ করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় লাখাই থানার উন্নয়ন এডভোকেসি সংগঠন ‘” ইউনাইটেড ফর লাখাই ” প্রধান সমন্বয়ক হিসাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন।