জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সোমবার (১৯ জানুয়ারী) বেলা ১২ টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্মেলন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব কলিম উল্লাহ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, রমজান রুপজান একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ বদর উদ্দিন,রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের সিনিয়র শিক্ষক নুরুল আলমের যৌথ পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নাজির আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

স্বাগত বক্তব্য রাখেন হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল,মাধ্যমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.শরিফ উদ্দিন লিটু,খাজার মোকাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জালাল উদ্দিন,সারীঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বদিউল আলম, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.গোলাম মোস্তফা, চারিকাটা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীনুর রহমান,বাউরবাগ উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন চন্দ্র তালুকদার,মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুল প্রধান শিক্ষক অঞ্জণা দেবি নাথ,আমেনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউট প্রধান শিক্ষক মো.হেলাল আহমদ,রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.অলিউর রহমান,পূর্ব রাজ মাহবুবুল আম্বিয়া চৌধুরী ম্যামোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ট্রেনিং ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন।

এছাড়াও জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।