ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ১৬৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী শেখ নূর-ই-আলম হামিদি (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯,১৮৯ ভোট। ফলস্বরূপ, মুজিবুর রহমান চৌধুরী ১২০৪৮৫ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন।
অপরদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাস পেয়েছেন ৪,২৭৫ ভোট। বিএসপি মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জারিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।
নিজের জয়ের আনুষ্ঠানিক ঘোষণার প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আমি খুবই খুশি। দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর জনগণ আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য অনেক সম্মানের। মৌলভীবাজার-৪ এর মানুষ আমার উপর যে আস্থা রেখেছেন, তা আমি রক্ষা করতে চাই। আমার প্রথম অঙ্গীকার হবে এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা।”