ছাতকে থানা পুলিশের অভিযানে চুরি মামলার আলামত হিসেবে ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ তদন্তে প্রাপ্ত ৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-০৩(০৩)২০২৬, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জামিরুল (২৫), পিতা-মৃত আমির হোসেন, মোঃ কাজল মিয়া (৩০), পিতা-মোঃ হিরা মিয়া,আছরব আলী (৩৪), পিতা মৃত তুতু মিয়া, মোঃ রাজ্জাক (২৫), পিতা-তেরা মিয়া, সাং চরেরবন্দ। মোঃ জাহিদ হাসান (২২), পিতা-সৈয়াদুর রহমান,
সাং-দিঘলী চাকলপাড়া, মোঃ মারুফ (২৮),পিতা-মৃত হাবিব উল্লাহ, সাং-চরেরবন,মিলন মিয়া (৪০), পিতা-মৃত ছানা মিয়া, সাং-চরেরবন এ ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেফতার ৭ জনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।