সিলেটের নুরুন নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০ টি অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের গোয়াল কুড়ি গ্রামের সারং বাড়িতে অনুষ্ঠিত হয়।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নুরুন নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী আজিব উল্লাহ। এলাকার মুরব্বিয়ান, যুবসমাজসহ সর্বস্থরের জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন।

নুরুন নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী আজিব উল্লাহ বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও ৫০ টি অসহায় পরিবারকে সাধ্যমত নগদ অর্থ তাদের হাতে তুলে দিয়েছি। এই অর্থ তুলে দিতে পেয়ে নিজের কাছে খুববেশী ভালো লাগে। মানুষের জন্য কিছু করতে পারলে সত্যিই আনন্দ লাগে। মা- মাটির টানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, প্রতি বছর দেশে এসে ঈদ করি। এটা মূলত নিজের দেশের টানে আসতে হয়।