প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচীব হুমায়ুন কবির বলেছেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে দেশের কৃষি উন্নয়নের জন্য খাল খনন শুরু করেছিলেন। বর্তমানে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েও খাল খনন কর্মসূচী শুরু করলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি,পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যা প্রতিরোধে খাল খনন করা দরকার।
তিনি আজ সোমবার ১৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামে নাটকিলা খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আব্দাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, সাবেক জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা কবির হোসেন দলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ এনামুল হক পীর, জেলা বিএনপির কার্যকরি কমিটির সদস্য সৈয়দ এনায়েত হোসেন এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক ইউপি সদস্য শায়েস্তা মিয়া প্রমূখ।

এরপর উপদেষ্ঠা হুমায়ুন কবির উমরপুর ইউনিয়নের মান্দারুকা গ্রামে বড়খাল এর খনন কাজেরও উদ্বোধন করেন।