বানিয়াচং মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. দেলোয়ার হোসেনের বড় ভাই ও স্থানীয় বিএনপি নেতা মো. আলী হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​শনিবার বিকেল সাড়ে ৫টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব মুহূর্তে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন:
​ডা. সাখাওয়াত হাসান জীবন, সংসদ সদস্য, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)।
​মুজিবুল হোসেন মারুফ, সভাপতি, উপজেলা বিএনপি।

​আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি।
​নকিব ফজলে রকিব মাখন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
​বিএনপি নেতা আলী হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এ বং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​উক্ত জানাজার নামাজে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।