আজ ১১ই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ শনিবার সকাল ১০:০০ ঘঠিকায় মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্যনগর বি পি স্কুল এন্ড কলেজের হল রুমে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব সঞ্জয় ঘোষ ও গলহা উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায় কোরান তেলায়ত করেন বি পি স্কুল এন্ড কলেজের ছাত্র মোঃ মিছবাউজজামান রাফি, গীতা পাঠ করে বি পি স্কুল এন্ড কলেজের ছাত্রী পু্র্নদিতা তালুকদার।
উক্ত অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) জনাব মাহবুবুল কবির, উপজেলা সমবায় অফিসার শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জনাব তৌফিক আহমেদ, চামরদানি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম জিলানী, বি পি স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক জনাব জসীম উদ্দিন সেলিম মোল্লা, আর ও উপস্থিত ছিলেন বি পি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রিপন চন্দ্র তালুকদার, একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নিউটন তালুকদার, অন্যান্য সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মহানায়ক সরকার,প্রভাষক নির্মল চন্দ্র সরকার, মোঃ তিতাস মাহমুদ, মোঃ হিমেল মিয়া, সমীরণ সরকার, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ সাদিকুর রহমান, মোঃ লিমন মিয়া,প্রমুখ।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন প্রজেক্ট গুলো উপস্হাপন গুলো পর্যবেক্ষন করেন এবং মুল্যায়ন করেন।
শেষ ধাপে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সভাপতির মহোদয় তাঁর সমাপনী বক্তৃতায় বলেন বিজ্ঞানের আবিষ্কার ছাড়া বর্তমান বিশ্ব অচল তাই যে দেশে বেশী বিজ্ঞান চর্চা হয় সেই দেশ প্রযুক্তিতে এগিয়ে আছে এবং বিশ্ব উন্নত জাতি হিসেবে স্বীকৃত। পরিশেষে সবার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সবার সমাপ্তি ঘোষণা করেন।