লাখাইয়ে প্রবাসীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল সহ জনতার হাতে আটক হয়েছে এক চোর।
গতকাল রবিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায়, রবিবার ভোররাতে
উপজেলার বুল্লা ইউনিয়নের পুর্ববুল্লা গ্রামের তৌহিদুল ইসলামের বসত ঘরের গেইট খুলে কৌশলে সুজুকি জিকসার এফআই ব্যান্ডের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।
একপর্যায়ে হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল এলাকায় চুরি কৃতঃ মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়,এসময় স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হলে মোটরসাইকেল সহ আকিবুল তালুকদার ( ২২) কে আটক করে জনতা, এসময় চোর চক্রের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে তৌহিদুল ইসলাম চুরি যাওয়া মোটরসাইকেল টি তাদের নিশ্চিত করে এবং বুল্লা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লাখাইথানা পুলিশকে খবর দিলে এসআই জিয়াউর রহমান ধৃতঃকে আটকরে থানা হেফাজতে নিয়ে যান।
আটক আকিবুল তালুকদার উপজেলার বেগুনাই গ্রামের মোশাহিদ তালুকদারের পুত্র।
এঘটনায় লাখাই থানায় তৌহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন বলে নিশ্চিত করেছে লাখাই থানা পুলিশ।