লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধস্ত, অসংখ্য পাছপালা ও মৌসুমি ফসলের ক্ষতি।
লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড,অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং মৌসুমি সব্জি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হওয়ার সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ব্যাপকভাবে ক্ষতি সাধন হওয়ার সংবাদ পাওয়া গেছে। উপজেলার করাব ইউনিয়ন এর হোসেন পুর ও করাব গ্রামের উপর দিয়ে বয়ে চলা কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতি গ্রস্থ হয়েছে। ঝড়ের তান্ডবের ফলে কোন কোন ঘরের চালা উড়ে গেছে যা এখনো খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে স্থানীয় সূত্রে জানা যায়।
করাব গ্রামে ৩৫ টি ও হোসেনপুর গ্রামে ১৫ টি ঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতি সাধনের তথ্য পাওয়া যায়।
এদিকে ভারীবৃষ্টিপাত, ঝড়োহাওয়া এবং শিলা বৃষ্টিতে মৌসুমি শাকসবজি লাউকুমরো,বরবটি, ঢেঢ়শ সহ নানাবিধ ফসল এর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
প্রকান্ড গাছপালা ভেঙে পড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। ফলে পুরো উপজেলা এ রিপোর্ট পাওয়া পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন লাখাইয়ে বহু ঘরবাড়ির ক্ষতি সাধনের সংবাদ পেয়ে এর তালিকা প্রনয়ণ এর চেষ্টা চালিয়ে যাচ্ছি।ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।