লাখাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ১১পিছ নিষিদ্ধ ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালের দিকে লাখাই থানা অফিসার ইনচার্জ নির্দেশনায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে এসআই ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম অভবযান চালায়, এসময় ওই

শহীদ মিয়ার পুত্র জাহার উদ্দিন (২৮)কে সন্দেহজনক তল্লাশি করে, এসময় তার কাছে থেকে ১১ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ জনাব শরীফ আহমেদ জানান, “মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
এসময় তিনি “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্সের কথা উল্লেখ করেন।