লাখাই উপজেলার ৬নংবুল্লা ইউনিয়ন পরিষদে
সরকারি বিজিএফ (VGF) চাল বিতরণকালে হট্টগোল এর ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার এঘটনার একাদিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এনিয়ে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়।

এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভিজিএফ এর সুবিধা ভোগী এক বৃদ্ধা মহিলাকে প্রকাশ্যে থাপ্পড় মারার।

একই সাথে চালের বস্তা নিয়ে টানাটানি ও সরকারি চাল নিজের দাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ ও হট্টগোল সৃষ্টি হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমঝোতা বৈঠক বসে।
বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন গোপ জানান, পরবর্তীতে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয় এবং অভিযুক্ত আব্দুল ওয়াহাব মিয়া ওই বৃদ্ধার কাছে জোড়হাতে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ চৌধুরী স্বপন জানান, দলের পদ ব্যবহার করে কেউ অন্যায় করলে দল তার দায় নেবে না বরং সংগঠনের নিয়ম পরিপন্থী ও সুনাম নষ্ট করায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।