হবিগঞ্জ লাখাই উপজেলার  বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের  বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ(৭৫) পরলোক গমন করেছেন।

রবিবার  দুপুর ২টার দিকে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা  নীলকান্ত দাশের মৃত্যুতে
রবিবার সন্ধ্যায় ভবানীপুর  মাঠে পুলিশের একটি চৌকস দল তার মরদেহে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম , লখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ উদ্দিন আহমেদ,   বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
এসময় জাতীয় পতাকায় দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পজ্ঞ অর্পণ করা হয়। ।

ব্যক্তি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা ও দুই পুত্র সন্তান এবং তিন কন্যা সন্তানের বাবা ছিলেন।