নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী মিথ্যা ও প্রপাগান্ডার পরোচনাকারীদের বিরুদ্ধে শান্তিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট বিক্ষোভ মিছিল পরবর্তী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রনজিত সূত্রধরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক
মনোয়ার হোসেন মিন্টু, জেলা যবদলের সদস্য
ভুবন খান,শহিদুল ইসলাম শহীদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন
পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক,পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শিশির আহমদ,পূর্ব বীরগাঁও ইউনিয়নযুবদলের সহ-সভাপতি আতাউর রহমান,
দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম,দরগাপাশা ইউনিয়ন যুবদলের আখলুছ মিয়া, যুবদল নেতা জায়েদ, আফজল, রুবেল, সিজিল, সাদিক, জহিরুল, রেজোয়ান, লোকমান ও কাদির সহ প্রমুখ।