হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদরাসায় আসা-যাওয়ার পথে এক মেধাবী ছাত্রীকে (৭ম শ্রেণি) পথরোধ করে চরমভাবে ইভটিজিং ও হেনস্তা করার অভিযোগ উঠেছে একদল বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার।
পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর যৌথভাবে লিখিত সুপারিশ ও আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা এবং মাদরাসা প্রধান।
আবেদনপত্র সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মিয়াখানী এলাকার ‘শায়খ আবুনছর কোরাইশী দাখিল মাদরাসা’র ৭ম শ্রেণির এক মেধাবী ছাত্রী (রোল-০৯) বেশ কিছুদিন ধরে মাদরাসায় আসা-যাওয়ার পথে স্থানীয় কিছু বখাটে যুবকের দ্বারা উত্ত্যক্ত ও হেনস্তার শিকার হয়ে আসছিল।
সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১:৩০ ঘটিকায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ‘নেরাবাক’ নামক এলাকায় পৌঁছালে ৪-৫ জন বখাটে যুবক তার গতিবিধি রোধ করে। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য অনুযায়ী অভিযুক্তরা হলো:
১. সৌরভ মিয়া (১৬), পিতা- মোঃ শাকুর আলী
২. মোঃ নূরল আমিন (২০), পিতা- সামসু মিয়া
৩. মোঃ হাসান মিয়া (২০), পিতা- মোঃ আরিছ উল্লাহ
৪. মোঃ মুনতাহিন (২১), পিতা- মোঃ জাহাঙ্গীর মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, বখাটেরা ওই ছাত্রীকে লক্ষ্য করে অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করে। একপর্যায়ে তারা মেয়েটির গায়ে এবং মাদরাসার ইউনিফর্মে স্পর্শ করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ছাত্রীটি তাৎক্ষণিক এর প্রতিবাদ করলে বখাটেরা তাকে নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
”এই ঘটনার পর থেকে আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আমরা পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বখাটেদের ভয়ে মেয়ের মাদরাসায় যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
— ভুক্তভোগী ছাত্রীর বাবা, রফিক আলী
এ বিষয়ে শায়খ আবুনছর কোরাইশী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট বলেন,
”আমাদের মাদরাসা একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ছাত্র-ছাত্রীদের নৈতিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমাদের একজন মেধাবী ছাত্রীর সাথে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর সুপারিশ জানিয়েছি।”
লিখিত আবেদনে ভুক্তভোগী পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত বখাটেদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। একই সাথে মাদরাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের পথে সার্বিক নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতেন।