পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালিকের সুস্বাস্থ্য, নিরাপদ সফর ও সফলভাবে ওমরাহ পালন শেষে দেশে প্রত্যাবর্তন কামনায় এক আন্তরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাদ মাগরিব গ্যানিংগঞ্জ বাজারস্থ বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব একটি গঠনতন্ত্রভিত্তিক, দায়িত্বশীল ও সুশৃঙ্খল সাংবাদিক সংগঠন। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সামাজিক, মানবিক ও সৃজনশীল কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁরা বলেন, গঠনতন্ত্রের বাইরে মনগড়া বা দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার কোনো স্থান নেই। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
এ সময় সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হাসান, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, মোবাশ্বির আহমদ, আব্দুল্লাহ এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি আব্দুল মালিকের নিরাপদ সফর, কবুল ওমরাহ এবং সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী।