স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন- চলতি অর্থ বছরের মধ্যে ৫টি সিটি কর্পোরেশনসহ সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে। এলক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে একথা বলেন। পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনময় করেন।
এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে তার দৃষ্টি থাকবে বলে আশ্বাস দেন।
এসময় স্থনীয় এমপি হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ প্রমুখ।
পরে মন্ত্রী পৌরসভার হরিজন সম্প্রদায়ের লোকজনদের আবাসন প্রকল্পের ৭ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন, ভিক্টোরিয়া হাইস্কুল খেলার মাঠে ওয়াক ওয়ে নির্মাণে উদ্যোগ গ্রহন এবং উপজেলার মোহাজিরাবাদ এলাকার একটি সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন। এর আগে তিনি ভিক্টোরিয়া হাইস্কুল মাঠের পাশে একটি গোলাপজাম এর গাছের চারা রোপন করেন।
মন্ত্রী পরে সমস্যা জর্জরিত শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগার পরিদর্শন করে বলেন বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পেশাল কিছু বিষয় দেখার জন্য আমাকে শ্রীমঙ্গল পাঠিয়েছেন ময়লার ভাগারের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছে আমি এবং আমি এমপি সাহেবসহ সহ একটি সিদ্ধান্ত দিয়েছি শহর থেকে একটু দূরে সরকারি কোনো নিরাপদ জায়গায় পরিবেশের ক্ষতি না হয় এমন জায়গায় ময়লারভাগারটি নিবে, আর এই ময়লার ভাগার দিয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটি প্লান্ট যেখান থেকে জৈব সার বিদ্যুৎ তৈরি করা যায় কিনা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম করছি।