লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে পাওনা টাকাকে কেন্দ্রকরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তেঘরিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের
শাহআলম এবং সজু মিয়ার পক্ষের লোকজনের চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধ দেখা দেয় এরই জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষো জড়ালে প্রায় আধা ঘণ্টা ধরে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ।
খবর পেয়ে ওসি শরিফ আহমদ সহ একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে বলে যানা গেছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে ওসি শরিফ আহমেদ জানান এলাকায় শান্তি ও শৃঙ্খলা অব্যাহত রাখতে কাজ করছে পুলিশ।