সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে চিশতিয়া মসজিদ থেকে বালুচর-নতুন বাজার পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন।
নগরবাসীর চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এ সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জানান সিসিক প্রশাসক। একই সঙ্গে সড়কের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণের কাজও চলছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাবেক আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা লোকমান ভূঁইয়া, মহানগর যুবদলের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সদস্য জাহেদ আহমদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ ও রিয়াজ আহমদ।
এ ছাড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সল, বিএনপি নেতা ইউনুস মিয়া, জুবের আহমদ, টুনু মিয়া, টুনু মিয়া, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এনামুল হক শামিম এবং কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সনি আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকা পরিদর্শন
সড়ক নির্মাণকাজ উদ্বোধনের পর একই দিন সিসিক প্রশাসক নগরীর আরামবাগ ২ নম্বর রোড থেকে বাইতুল জান্নাত মসজিদ হয়ে জোনাকি বায়তুল নূর মসজিদ পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামোর বিভিন্ন বিষয় সরেজমিনে ঘুরে দেখেন।
পরে তিনি সিলেট মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকা পরিদর্শন করেন। সেখানে সোনাপুর এলাকার সড়ক ও ড্রেন নির্মাণের পাশাপাশি মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দেন সিসিক প্রশাসক।
এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. কবির উদ্দিন, সহসভাপতি মো. ময়না মিয়া, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, এলাকার মুরব্বি হীরা মিয়া, নাদির মিয়া ও ইফু মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, মহানগর কৃষক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, দিনার আহমদ, মোবারক মিয়া, আবুল কাশেম, ফয়জুর রহমান, হেলাল মিয়া, আব্দুল আহাদ ও মঈন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিসিকের কার্যসহকারী দেলোয়ার, মেঘনা এন্টারপ্রাইজের ফারহান ও মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।