সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জাতীয়বাদী যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে অক্টোবর রবিবার দুপুর ২ টায় খাদ্য গুদাম চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় , এবং যুবদলের আয়োজিত অঙ্গ সংগঠন সহ দুপুর ১ টায় একটি র্্যালি বের হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে খাদ্য গুদামের সামনে এসে র্্যালিটি শেষ হয়। এসময় মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম সাইফুলের সভাপতিত্বে, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউর রহমান জিয়া’র সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বি এন পি ভারপ্রাপ্ত সভাপতি আঃ হামিদ তালুকদার, সাধারণ সম্পাদকমোঃ আঃ কাইয়ুম মজনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, বি এন পি সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ তালুকদার,জেলা বি এন পির সদস্য মোঃ কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার , শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া প্রমুখ।