হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মিয়াখানী গ্রামের খান বাড়ির কৃতী সন্তান নাদিম আনজুম খান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS Final Part (4th Professional) Examination-2026 কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
নাদিম আনজুম খান উপজেলা সদরের ৩ নং ইউনিয়নের অন্তর্গত মিয়াখানী গ্রামের খান বাড়ির মাসুদ আলী খানের মেঝো ছেলে। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, মেধা ও পরিবারের দোয়া-ভালোবাসার মধ্য দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। তার এই অর্জন শুধু পরিবারের জন্য আনন্দের নয়, মিয়াখানী গ্রামের মানুষের জন্যও গর্বের বিষয়।
চিকিৎসাবিদ্যার দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে এমবিবিএস সম্পন্ন করার পর এখন নাদিমের সামনে শুরু হচ্ছে পেশাগত জীবনের নতুন অধ্যায়। তিনি আগামী এক বছর শিক্ষানবিশ (Internship) চিকিৎসক হিসেবে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কাজ করে বাস্তব চিকিৎসাসেবার অভিজ্ঞতা অর্জন করবেন। এরপর BMDC রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভবিষ্যতে BCS-এর মাধ্যমে বৃহত্তর পরিসরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা রয়েছে।
পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা জানান, নাদিমের এই সাফল্যের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের অকুণ্ঠ সমর্থন। তারা আশা করেন, চিকিৎসক হিসেবে নাদিম শুধু পেশাগত দক্ষতা অর্জনেই সীমাবদ্ধ থাকবেন না; বরং মানবিক মূল্যবোধ ধারণ করে অসহায় ও আর্তমানুষের পাশে দাঁড়াবেন।
মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পরিবারের পক্ষ থেকে নাদিমের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া কামনা করা হয়েছে।
তাদের প্রত্যাশা—আল্লাহ যেন নাদিম আনজুম খানকে জ্ঞান, প্রজ্ঞা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ একজন আদর্শ চিকিৎসক হিসেবে কবুল করেন এবং আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার তাওফিক দান করেন।
মিয়াখানী গ্রামের খান বাড়ির এই কৃতী সন্তানের সাফল্য যেন আগামী দিনের আরও বড় অর্জনের সূচনা হয়—এমন প্রত্যাশাই পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।