লাখাইয়ে মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২২ পুরিয়া গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টায় উপজেলার তেঘরিয়া উত্তর গ্রামে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত নারী মাদক বিক্রেতা সালেহা বেগম ওরফে আবুনী (৪৫) তেঘরিয়া উত্তর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি শরিফ আহমেদ সহ লাখাই থানা পুলিশের একটি টিম উপজেলার তেঘরিয়া উত্তর গ্রামে
সালেহা বেগমের বসতবাড়িতে অভিযান চালায়,তল্লাশির একপর্যায়ে বাড়ির মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের ডিব্বা উদ্ধার করা হয় এবং ওই ডিব্বার ভেতর থেকে ১২২ পুরিয়া গাঁজা জব্দ করা হয় যার ওজন ৪৫০ গ্রাম।
পুলিশ যানায় ধৃতঃ ওই নারী মাতা ব্যবসার কথা স্বীকার করে।

এদিকে ওদিন রাত ৯টার দিকে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত জুবাইদ মিয় (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জুবাইদ মিয়া উপজেলার স্বজনগ্রামের মৃত জহুর আলীর পুত্র ।
পুলিশ জানায়, আসামি জুবাইদ মিয়া পূর্বে একটি মাদক মামলায় জেলহাজতে যান। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে আদালতে অনুপস্থিত ও পলাতক ছিলেন।

উভয় আটকের বিষয়টি নিশ্চিত করে
মাদক সংশ্লিষ্টতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে ওসি শরিফ আহমেদ জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।