লাখাইয়ে ইদুর মারার বিষ বুলেট খেয়ে ইব্রাহিম মিয়া (২১) নামে  যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইব্রাহিম  উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের সুনাম মিয়ার।

স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের সুনাম মিয়ার পুত্র ইব্রাহিম মিয়া পারিবারিক কলহের জেরে সোমবার রাত ৯ টার দিকে বুলেট ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ছটফট করতে থাকলে তাঁর স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে লাখাই থানা ওসি শরিফ আহমেদ জানান,  হবিগঞ্জ সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে প্রেরণ করেছে।

এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার  বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ইব্রাহিমকে।