হবিগঞ্জের লাখাইয়ে কৃষি ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে নতুন নতুন জাতের ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম। তিনি ১ জুলাই /২৫ কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন।তাঁর এ সফল উদ্যোগ এর স্বীকৃতি স্বরুপ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আক্তারুজ্জামান গত ১ অক্টোবর /২৬ আনুষ্ঠানিক ভাবে কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর হাতে এপ্রিসিয়েশন লেটার তুলে দেন।
এ এপ্রিসিয়েশন লেটার সূত্রে জানা যায় কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম যোগদানের পর থেকেই লাখাই উপজেলার কৃষিতে পরিবর্তন এর লক্ষ্যে নতুন নতুন জাতের ফসলের আবাদ বৃদ্ধি করতে কৃষকদের আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি ইতিমধ্যে প্রথম বারের মতো পটল,মুড়িকাটা পেঁয়াজ,জিনাইনকলার আবাদ করে সফলতা পেয়েছেন।এছাড়াও গুচ্ছাকারে গম,চীনাবাদাম আবাদে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েন।এছাড়া চলতি মৌসুমে রোপা আমনের আবাদের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে এবং এ আবাদের জন্য প্রয়োজনীয় সার ইউরিয়া, টিএসপি,এমওপি বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত করতে সফল উদ্যোগ গ্রহণ করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম বলেন আমার চাকরি জীবনে এটা একটি বড় প্রাপ্তি। এর ফলে এলাকার কৃষকদের প্রতি আমার দায়িত্ব আরোও বেড়ে গেল।