লাখাই উপজেলার মুড়িয়াউকে একটি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শরীফ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

এর মাধ্যমে একই হত্যা মামলায় বাবা ফরিদ মিয়ার পর ছেলেও এখন আইনের আওতায় এলেন।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটায় হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) তাকে বিধি মোতাবেক হবিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত শরীফ মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের ফরিদ মিয়ার পুত্র। পুলিশ জানায়, এই হত্যা মামলায় তাঁর বাবা ফরিদ মিয়াও বর্তমানে জেলহাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন, ২০২৬ তারিখে লাখাই থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (মামলা নং-২০, ধারা-১৪৩/১৪৮/৪) শরীফ মিয়া এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

বৃহস্পতিবার লাখাই থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শরিফ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।