সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)-এর একটি টিম অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
তবে এসময় কাউকে আটক করা যায়নি।
এসআরবি জানায়, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ছাতক থানার বেতুরা মির্জাপুর গ্রামের আব্দুর রুফ সন্টুর ছেলে আওয়ামী লীগ নেতা আবদাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতির উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যান। পরে এ বাড়ির একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সক্রিয় বিদেশি পিস্তল জব্দ করে এসআরবি।
জানা গেছে, আবদাল মিয়া সিলেট কোতোয়ালি থানার একটি নাশকতা মামলার আসামি। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সিলেটে নাশকতা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।