হাওর সংস্কৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জের গীতিকার সংগঠন “সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতি”-এর কমিটি গঠন করা হয়েছে। গীতিকার নজরুল ইসলাম (নজরুল মিয়া) সভাপতি ও গীতিকার ছামির মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাউল-গীতিকার শাহজাহান সিরাজ সাংগঠনিক সম্পাদক গীতিকার-সূরকার, সংগীত শিল্পী সাংবাদিক রাজু আহমেদ রমজান-কে নির্বাচিত করা হয়।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত মেজর ইকবাল বাসভবন হলরুমে সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী-নবনির্বাচিত চারজন এর সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, আগামী ৩০-৩১ অক্টোবর অভিষেক ও দু’দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এই সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন-গীতিকার মনসুর আলম তালুকদার, গীতিকার দেলোয়ার শাহ, গীতিকার রকিব মিয়া তালুকদার, গীতিকার মিজানুর রহমান মিজান, ভাটির বাউল-গীতিকার খ্যাত আবুল কালাম সরকার, গীতিকার শাহ জুয়েল মিয়া তালুকদার, গীতিকার সৈয়দ আহমেদ, গীতিকার আশরাফুল আলম, বাউল তোতা মিয়া, বাউল আবুল কালাম, বাউল খালিক দেওয়ান, বাইল শামিম সাজ্জাদ, বাউল আব্দুর রহিম, বাউল কাজী মোস্তফা কামাল, বাউল রশিদ আহমদ সহ সংগঠনের সদস্যবৃন্দ।