সিলেট মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ কমিশনার’ সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম সেবা এয়ারপোর্ট থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২০অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করতে যান।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন চাঁনপুরস্থ পুলিশের ডগ স্কোয়াডের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

ডগ স্কোয়াডের জন্য এসএমপি’র অধিগ্রহণকৃত জমির চতুর্দিক চিহ্নিত করে সীমানা প্রাচীর নির্মান করার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত জনসাধারণের কথা মনোযোগ দিয়ে শুনেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাহেবের বাজারে অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মানের দাবী জানালে, তাদের জবাবে পুলিশ কমিশনার জানান, কেউ যদি ১০/১৫ শতক ভূমি দান করেন, তাহলে অস্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি নির্মান করার চেষ্টা করা হবে।

এরপর পুলিশ কমিশনার রাতারগুল সোয়াম ফরেস্টের প্রথম খেয়াঘাট মোটরঘাট বাজার পরিদর্শনে যান।

এসময় পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন এসএমপি’র উত্তরের ডিসি মোহাম্মদ  সাইফুল ইসলাম, স্টাফ অফিসার মুহিবুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান, ওসি তদন্ত আব্দুস সালাম, এয়ারপোর্ট থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দসহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।