​ লাখাইয়ে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি রহিম মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) লাখাই থানার মামলা নং-১৬ এর ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
​গ্রেফতারকৃত রহিম মিয়া উপজেলার স্বজনগ্রাম (টাউনশীপ) এলাকার সেলিম মিয়ার পুত্র এবং
এক কন্যাসন্তানের জনক।

বর্তমানে তিনি উপজেলার দক্ষিণ করাব গ্রামে নানাবাড়িতে বসবাস করেন বলে জানা গেছে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,
রহিম মিয়া এক ব্যক্তির স্ত্রীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং ২০২৬)-এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে আসামি রহিম মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।