​
লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে সুজন (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজন ওই গ্রামের লিয়াকত আলী মেম্বারের পুত্র।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ওসি শরিফ আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।