লাখাইয়ে দুই ব্যবসায়ী কে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১লা নভেম্বর) দুপুরে  লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে কালাউক বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও ফল ব্যবসায়ী কাজল মিয়া কে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মুদি দোকানি  সিরাজুল ইসলাম কে ৫ হাজার টাকা ও ফল ব্যবসায়ী কাজল মিয়া কে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর  ৪৬ ধারা মতে  ৩ হাজার টাকা অর্থদণ্ড আদেশ দেন ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  তারেক হাসান।
ভ্রাম্যমান আদালত কে সার্বিক সহযো
গিতা করেন লাখাই থানার একদল পুলিশ।

ভ্রাম্যমান আদালত জানান, এ অভিযান অব্যাহত থাকবে।