জাতীয় যুব দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সালিক আহমদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।