হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মিশুক ও পিকআপের পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) উপজেলার কালিয়াদারা ব্রিজ ও মোড়াকরি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৯টার দিকে লাখাই উপজেলার মোড়াকরি ইটভাটা সংলগ্ন এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।

​এদিকে, একই দিন দুপুর ১টার দিকে কালিয়াদারা ব্রিজের সন্নিকটে যাত্রীবাহী ‘দিগন্ত পরিবহন’-এর একটি বাসের সাথে একটি ব্যাটারিচালিত মিশুকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিশুকচালকসহ দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এর মধ্যে মিশুকচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

​ঘটনার খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসসয় তিনি
পরবর্তী আইন গত ব্যবস্থা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়া হবে বলে যানান।