সিলেটের ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জলকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর কিনব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওসমানীনগর উপজেলার বড়হাজীপুর গ্রামের হাসিম উল্লাহর ছেলে।
তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা রয়েছে।
উজ্জলকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।