লিওনেল মেসির কোচ হওয়ার আগ্রহ আগেই জানিয়েছিলেন হ্যাভিয়ের মাশ্চেরানো। পেতে চেয়েছিলেন অনূর্ধ্ব-২৩ স্কোয়াডে প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা দলে। সেবারে না হলেও শেষ পর্যন্ত ঠিকই মেসির কোচ হয়েছেন মাশ্চেরানোর। মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে ঘোষণা করা হলো সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম।
জেরার্দো টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচের তালিকায় জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল। সঙ্গে ছিল জ্যাভিয়ের মাশ্চেরানোর নামটা। কদিন আগেই দল-বদলের বিখ্যাত ও বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, ‘জাভি নয়, মাশ্চেরানোই হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ।’
সেই সূত্রে আরও তিন সাবেক সতীর্থকেও কোচিং করাতে যাচ্ছেন মাশ্চেরানো। বার্সেলোনার দিনগুলোতে যে খেলেছিলেন সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ আর জর্দি আলবার সঙ্গেই। মায়ামির কোচ হওয়ার আগে মাশ্চেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের।