সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রবিবার (১ডিসেম্বর) বিকেলে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ উদ্যোগে বিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ১০০জন ছাত্রীর মধ্যে প্রত্যেকে বিনামুল্যে তিন প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ও দুটি করে সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সহকারী প্রধান শিক্ষক এ টি এম নাজমুল হক, সংস্থার পোগ্রাম অফিসার শুভ্রত চাকমা, সুপারভাইজার হেলাল আহমেদ, ফেসিলেটেটর চুমকি আক্তার, রুনা আক্তার প্রমুখ।