সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধীনস্থ শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৯/৩-এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামবাড়ী পুঞ্জি নামক স্থানের নিকট দিয়ে মানব পাচারকারীর সহায়তায় ১ জন বাংলাদেশী এবং ১ জন ভারতীয় নাগরিক (মহিলা) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-বাংলাদেশি নাগরিক রাজবাড়ী জেলার,বালিয়াকান্দি থানার,পারুলিয়া ইউনিয়নের বহর সাধু খালি গ্রামের নেপাল বিশ্বাসের ও অনিমা বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৩৩)।ভারতীয় নাগরিক শান্তি রাণী মৃত্তি (৬০)পিতা-বাদল মন্ডল, গ্রাম-বহর সাধুখালী, পোস্ট অফিস-পারুলিয়া,থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী। ভারতীয় ঠিকানা-শান্তি লতা মন্ডল, স্বামী-মোকান্দা মন্ডল, গ্রাম-কাইখালি, হরিতলা, হান্সখালি, নদিয়া ও ওয়েস্ট বেঙ্গল, ভারত।
ভারতীয় নাগরিক শান্তি রাণীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে নেপাল বিশ্বাসের সাথে অবৈধভাবে ভারতে তার স্বামীর বাড়ীতে গমনের নিমিত্তে সীমান্তবর্তী এলাকায় আসেন। আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের পূর্বক জৈন্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।