পাহাড়ের তলদেশে, লাল শাপলা খোপায় তুলে রেখে,

বর্ণীল পায়ে দীর্ঘ পথ ছেড়ে মানুষ দেখিছে সুখে।

শাপলার গাঁ ঘেঁষে নৌ-শিখরে বসে আলতো ছোঁয়ায়

নির্জন নিচে–জলে পড়েছিলো কার যেনো ছাঁয়া!

ধীরে ধীরে রৌদ্র বেড়েছে, প্রখর হয়েছে বৈরী হাওয়া

অনাগত আত্মজ ফিরিয়ে নিয়েছে লাল সব মায়া।

কাজল চোখের জলে কার যেনো ছাঁয়া ভেসে যায়!

কি রয়েছে ভেবে,ফিরে আসি লাল শাপলায়?

জৈন্তিয়া রাজ্যের পাহাড়িয়া গোধুলীর ডিবির হাওর,

প্রভাতী শাপলা দুষ্প্রাপ্য প্রতিকৃতির লালে উর্বর।

জলে কার ছাঁয়া পড়েছে মন চায় দেখিতে আবার

আঁড়ালে না থাকি ফিরে আসি খুঁজি বার-বার।