সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য নগর ইউনিয়ন পরিষদের বাংলা বাজার বাউর ভাগ গ্রামের পার্শ্ববর্তী পিয়াইন নদীর তীরে বুধবার (১৮ ডিসেম্বর) দিন মজুর বালু শ্রমিকরা বালু উত্তোলনের সময় মর্টারশেল সদৃশ্য বস্তুটি  পেয়ে পুলিশকে খবর দেয়। উক্ত স্থানটিতে লাল নীশানা স্থাপন করা হয়েছে। 
বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট পরবর্তীতে এটা নিষ্ক্রিয়ের বিষয়ে সীদ্ধান্ত গ্রহণ করবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই এলাকার আশপাশে মুক্তিবাহিনীর ও পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিলো। সেই সময়ে যুদ্ধ চলাকালীন সময়ে গ্রেনেডটি অবিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে।