সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা দক্ষিণ সড়কের হাটি গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী বাবুল মিয়া (৫০) কে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উপজেলার ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহ উদ্দিন আহমদ সোমবার (২৩ডিসেম্বর) দুপুরে এই দণ্ড দেন।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হলিদা*কান্দা দক্ষিণ গ্রামের বাসিন্দা বাবুল মিয়া এ উপজেলার চিহ্নিত মাদকব্যবসায়ী। মাদক বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলায় ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের
বিচারক মাদকব্যবসায়ী বাবুল মিয়ার উপস্থিতিতে সোমবার দুপুরে এই আদেশ দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় ১২টি মামলা রয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার হলিদাকান্দা দক্ষিণ গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী বাবুল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় সোমবার দুপুরে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাকে ওইদিনই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।