বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন বিকেলে তাকে আদালতে হাজির ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম।
আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।
এর আগে ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন।
এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।