সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলে হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়নে ও এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আয়াতুর রহমানের সভাপতিত্ত্বে সুরঞ্জিত দেব চৌধুরীর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিফতাহুজ্জামান চৌধুরী, বিশেষ ভাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,যুব নেতা কুতুব উদ্দিন,ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরিক্ষা পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি রনীফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মোস্তাক আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল মালিক, মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম, চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান,চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুর আহমদ, উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন দেব, কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক আহমেদ, ডুল্টিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন, ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাকারিয়া।
আয়োজক ও অভিভাবকরা পরীক্ষায় সন্তোষ প্রকাশ করে হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্ট’র চেয়ারম্যান ও এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা ফাহাদ মাদানী ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।
শনিবার (১৪ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার স্বনামধন্য ৪১টি সরকারি বেসরকারি প্রতিষ্টানের পঞ্চম শ্রেণির ২০৮জন পরিক্ষার্থীর মধ্যে ১৯৪ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন। পরিক্ষায় পর্যবেক্ষণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস।
সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিক্ষা নেওয়া হয়। পরিক্ষার কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে পরিক্ষা সংগ্রহ কাজ সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টায় পরিক্ষা পরিচালনা কমিটির সকলের উপস্থিতিতে পরিক্ষা পরিচালনা কমিটির প্যানেল বোর্ডের সাক্ষরিত পেডে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন আনুষ্ঠানিক ভাবে পরিক্ষার ফলাফল ঘোষণা করেন। ১৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ৭১-৮৯ মার্ক পেয়ে টেলেন্টপোল বৃত্তি ও সর্বনিম্ন ৫১-৭০ মার্ক পেয়ে সাধারণ বৃত্তি পেয়েছেন ২৮জন পরিক্ষায় অংশ গ্রহণ কারী ১৯৪ জন শিক্ষার্থীর মধ্যে মোট- ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
প্যানেল বোর্ডের সভাপতি বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিক আহমেদ,প্যানেল বোর্ডের সদস্য আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ মিয়া, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মামুনুর ইসলাম, খরিলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিন, উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল আলম।
অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষার আয়োজক ও পরিক্ষার নিয়ন্ত্রক হিসেবে ছিলেন, এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য সচিব লেনিন পোদ্দার, সদস্য ডাঃ মহিবুল হক,মামুনুর রশীদ, মাহবুব আলম, রিংকু দে,ফয়জুল হাসান, মো: কবির আহমেদ, মো: সামছুদ্দিন, মোঃ ফয়জুর আহমেদ, মো: কয়ছর আহমেদ।
শনিবার সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন- শিক্ষায় এগিয়ে যেতে প্রতিযোগিতার জন্য বৃত্তি পরিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ছাত্র জীবনে প্রকৃত শিক্ষা অর্জনে প্রতিযোগিতায় এনে দিতে পারে একটি সুস্থ মস্তিষ্ক গঠনের অন্যতম কারণ। এই বাংলার প্রতিটি পরিবারে হোক সুস্থ মেধার নতুন প্রজন্ম। ১৯৯৬ সালের এসএসসি ব্যাচ জৈন্তাপুরে প্রতি বছর এমন মহতি উদ্যোগ নিচ্ছে দেখে আমরা সত্যিই গর্বিত।