নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ২নং বড়তলী বানিয়াহারি গ্রামে হযরত মন্তাজ উদ্দিন আউলিয়া (রঃ)’র ৫৪ তম বার্ষিক ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২নং বড়তলী বানিয়াহারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমদ, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ মোজাম্মেল হক মাস্টার শনিবার (২৯ডিসেম্বর) রাতব্যাপী বানিয়াহারি গ্রামে হযরত মন্তাজ উদ্দিন আউলিয়া (রঃ)’র মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, ২নং বড়তলী বানিয়াহারি ইউনিয়নের এলাকাবাসী। মিলাদ ও দোয়া পড়েছেন নেত্রকোণা জেলার সতরশী রেজভীয়া দরবার শরীফের খলিফা মুফতী আবু সাদেক রেজভী।

এছাড়া উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ আল আমিন কবির সঞ্চালনায় অনুষ্ঠানে রাতব্যাপী বাউল গান পরিবেশেন করেন, কুষ্টিয়া থেকে আগত বাউল খয়বার উদাস ও বগুরা থেকে আগত লিমা পাগলী সহ স্থানীয় বাউল শিল্পী মাহফুজ সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ টিপু সুলতান, যুগ্ন-আহবায়ক শাহ আলম লিটন, মোহনগঞ্জ পৌরঃ বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ রোকন তালুকদার, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন নূরী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, সাবেক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল হক লিটন, উপজেলা ছাত্রদের যুগ্ন-আহবায়ক কামরুজ্জামান হৃদয়, ২নং বড়তলী বানিয়াহারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুহাগ তালুকদার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সেখ নজরুল ইসলাম প্রমুখ।