স্পিকার পদ শূন্য থাকায় আর্থিক ও প্রশাসনিক কাজের দায়িত্ব আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।
তিনি আরও জানান, আর্থিক এবং প্রশাসনিক যে কাজগুলো সেগুলো আসিফ নজরুল দেখবেন।
এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।