বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় আর “সত্যের সন্ধানে অবিচল” থাকার স্লোগান নিয়ে, পুন্যভুমি সিলেটের মিডিয়া অঙ্গনে শুভযাত্রা করতে যাচ্ছে “দৈনিক প্রথম সিলেট” অনলাইন ভিত্তিক নিউজ প্রোর্টাল। এর মাধ্যমে দেশের গণমাধ্যম জগতে যুক্ত হলো নতুন একটি নাম।
পাঠকের আস্থা আর ভালোবাসা কথা বিবেচনা করে অনলাইনের পাশাপাশি দৈনিক প্রিন্ট ভার্সনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতা পেলে এগিয়ে যাবে অনলাইন মাধ্যমটি। সংবাদ ও সাংবাদিকতাকে পাঠকের আস্থার জায়গায় নিয়ে যেতে “দৈনিক প্রথম সিলেট ” প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (০১ নভেম্বর ২০২৪) “দৈনিক প্রথম সিলেট ” যাত্রা শুরু করা হয়।
এসময় “দৈনিক প্রথম সিলেট ” সম্পাদক মতিউর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে “দৈনিক প্রথম সিলেট” গণমাধ্যমের আস্থা অর্জন করবে। এ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে অনেকেই উপকৃত হবেন এবং ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। তিনি বলেন, সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করি, তথ্যপ্রযুক্তি এখন সুবর্ণযুগ পার করছে। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশে আমরা সর্বদা প্রস্তুত।
প্রকাশক ও সম্পাদক মো. মতিউর রহমানের সম্পাদনায় “দৈনিক প্রথম সিলেট” পরিবারে ইতিমধ্যে নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন কবি জহীর মুহাম্মদ। আইন উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সদস্য অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন।
পাশাপাশি একদল তরুণ ও চৌকস সংবাদকর্মী নিয়ে শুভযাত্রা করতে যাওয়া “দৈনিক প্রথম সিলেট” সবার আগে সর্বশেষ সংবাদটি পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে পাঠকের মন জয় করতে পারবে, এই আশা করি। একটি সুন্দর ও সত্যের আহবান নিয়ে শুভযাত্রার প্রাক্কালে দৈনিক প্রথম সিলেট পরিবারসহ সকল পাঠক লেখক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সংবাদ, বিজ্ঞাপন ও যে কোন পরামর্শের জন্য যোগাযোগ:Website: Dailyprothomsylhet.com
Email:Dailyprothomsylhet@gmail.com
What’sapp: 01710-904860.
★সম্পাদক ও প্রকাশক: মো. মতিউর রহমান
01710-904860.
★ নির্বাহী সম্পাদক: জহীর মুহাম্মদ
01307-571020.
অফিসঃ হক সুপার মার্কেট, (৩য় তলা), পূর্ব জিন্দাবাজার, সিলেট।