সুনামগঞ্জ জেলার প্রবীণ আলেম শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, কামরুপদলং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা আকবর আলী আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে তিনি ইন্তেকাল করেছেন।
প্রবীণ এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য সৈয়দ তালহা আলম।
এক শোক বার্তায় তিনি বলেন, হুজুর ছিলেন আমাদের একজন উত্তম পরামর্শক ও দরদী রাহবর। তার ইন্তেকালে সুনামগঞ্জের উলামায়ে কেরাম একজন যোগ্য অভিভাবক হারালো। আমি হুজুরের রুহের মাগফেরাত কামনা করছি।দেশের বাহিরে থাকায় হুজুরের জানাযায় অংশগ্রহণ করতে পারলাম না। ইনশাআল্লাহ দেশে ফিরেই হুজুরের কবর জিয়ারত করবো। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।