ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম ও মাওলানা ফয়জুর রহমানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।
সভায় বক্তারা বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ সময় ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতার তীব্র নিন্দা জানানো হয় এবং বিশ্বনেতাদের দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক কে এম শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ওসামা বিন আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমীর আনোয়ারুল আম্বিয়া, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দাম, জৈন্তাপুর জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ শামসুজ্জামান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রব, জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয়তাবাদী শ্রমিক দল জৈন্তাপুর উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, বিএনপি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কমিটির সদস্য দুলাল আহমদ, জমিয়তে আনসার জৈন্তাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মুশতাক আহমদ, যুব অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক নাছির উদ্দীন পান্না, সদস্য সচিব সদরুল ইসলাম, খেলাফত মজলিস জৈন্তাপুর শাখার নির্বাহী সদস্য মাওলানা সামছুদ্দিন, জমিয়তে তালাবা সিলেট জেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম, মাস্টার রহমত আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো. শোয়েব আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা সমন্বয়ক তারেকুর রহমান ইলিয়াছ প্রমুখ।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, সহ-সভাপতি হাফিজ আবুল হোসেন, সহ-সভাপতি মাওলানা হারুন বিন মুফতি ইউসুফ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ শামসুদ্দিন আল মিজান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সেলিম আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি দেলওয়ার আহমদ, সেক্রেটারি আশিক আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি হাফিজ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জামিল বিন মুজাফফর, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ জৈন্তাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম রায়হানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।